শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে
খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

ঘরের মাঠের দর্শকদের সামনে আরেকটু হলে হারতে বসেছিল সিলেট স্ট্রাইকার্স। বোলারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয়ের হাসি দেখা যায় সিলেটের ঠোঁটে।

রোববার বিপিএলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ রানে জিতেছে সিলেট। টানা তিন হার দিয়ে আসর শুরুর পর তারা পেল টানা দ্বিতীয় জয়। তাদের ৫ উইকেটে ১৮২ রানের জবাবে ৯ উইকেটে ১৭৪ রানে থামা খুলনার টানা দুই জয়ের পর মিলল টানা দ্বিতীয় হার।

টসে হেরে আগে ব্যাট করা সিলেট ২০ ওভারে পাঁচ উইকেটে তোলে ১৮২ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনা।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি খুলনার। ১৭ রানে হারায় প্রথম উইকেট। ওপেনার নাঈম শেখ ১১ রান করে বোল্ড হন নাহিদুল ইসলামের বলে। তবে, আরেক ওপেনার উইলিয়াম বোসিস্তো ৪০ বলে ৪৩ রান করেন। তাকে ফেরান রিচি টপলি। মাঝে মিডলঅর্ডার ব্যাটাররা নিজেদের মেলে ধরতে না পারায় ব্যাকফুটে পড়ে খুলনা।

শেষ দিকে অবশ্য আবারও ম্যাচে ফেরে দলটি। মোহাম্মদ নাওয়াজ ১৮ বলে ৩৩ রান করেন তানজিম সাকিবের শিকার হন। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৮। আবু হায়দার রনি চেষ্টা করেছিলেন ম্যাচ বের করতে। ছয় বলে ১৪ রানে রুয়েল মিয়ার বলে আউট হলে শেষ হয় প্রতিরোধ। জয় থেকে আট রান দূরত্বে থামে খুলনা।

সিলেটের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, রিচি টপলি ও রুয়েল মিয়া।

এদিকে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। দলীয় ৭ রানের মাথায় ফেরেন ওপেনার রহিম কর্নওয়াল। ৫ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি দলটির। ১৫ রানের মাথায় ফেরেন আরেক টপঅর্ডার ব্যাটার জর্জ মানশি। ৭ বলে ২ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।

শুরুতে কিছুটা চাপে পড়লেও সেই চাপ কাটিয়ে উঠতে সময় লাগেনি সিলেটের। দুই দেশি ব্যাটার জাকির হাসান ও রনি তালুকদার গড়েন ১০৬ রানের জুটি। এই জুটিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পায় সিলেট। ১২১ রানের মাথায় ব্যক্তিগত ৫৬ রানে ফেরেন রনি। তার বিদায়ের পর যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জেমসকে নিয়ে জুটি গড়েন জাকির। এই জুটি অবশ্য বড় হয়নি। দলীয় ১৫০ রানের মাথায় ফেরেন জেমস।

এর আগে খেলেন ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস। এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি সদ্য চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া জাকের আলী। গোল্ডেন ডাক মেরে ফেরেন সাজঘরে। এরপর অধিনায়ক আরিফুলকে নিয়ে শেষটা রাঙান জাকির। আরিফুল করেন ২১ রান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com