শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে পরিত্যক্ত আ.লীগ অফিস থেকে এক হোটেল কর্মচারির মরদেহ উদ্ধার!

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
ভৈরবে পরিত্যক্ত আ.লীগ অফিস থেকে এক হোটেল কর্মচারির মরদেহ উদ্ধার!

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয় থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক হোটেল কর্মচারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর বারটার দিকে ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সেচ্ছাসেবকলীগের অফিসকক্ষে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি টিম প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শফিক ভৈরব বাজার আদুরি হোটেলের কর্মচারি ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

নিহতের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, একটি ইনহেলার ও এক প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও লাশের সাথেই একটি মদের খালি বোতল পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী জানান, উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যলয় থেকে এক হোটেল কর্মচারির যুবকের মরদেহ উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত্য অব্যাহত আছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com