বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার

মেডিকেল কলেজে আসন বৃদ্ধি না করে সরকার সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। এ কাজ সরকারি মেডিকেল কলেজ দিয়েই শুরু করা হবে।

মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করা-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মান রক্ষায় প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে।

এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সব অংশীজন পূর্ণ তৎপর ছিলেন বলে জানান নূরজাহান বেগম। তিনি বলেন, প্রশ্নফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া প্রশ্নফাঁসের খবরকে গুজব বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি ৩৭টি ও বেসরকারি ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়ছেন ২৫ শিক্ষার্থী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com