বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

চিটাগংকে হারিয়ে দুইয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে
চিটাগংকে হারিয়ে দুইয়ে বরিশাল

বিপিএলে নিজেদের ছন্দ ধরে রেখেছে ফরচুন বরিশাল। আরও একটি ম্যাচে জয় তুলে নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার (১৯ জানুয়ারি) বরিশাল হারিয়েছে স্বাগতিক ক্লাব চিটাগং কিংসকে। চিটাগংয়ের বিপক্ষে ছয় উইকেটে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে চিটাগং। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২১ রান তোলে তারা। জবাবে ১৬.৫ ওভার চার উইকেট হারিয়ে ১২২ রান করে বরিশাল। নোঙর ফেলে জয়ের বন্দরে।

সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অবশ্য অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। আট রান করে তিনি রানআউট হন। ব্যর্থ হন তাওহিদ হৃদয়ও। তার ব্যাট থেকে আসে এক রান। তবে, আরেক ওপেনার ডেভিড মালান তুলে নেন অর্ধশতক। ৪১ বলে ৫৬ রানে অপরাজিত মালান মাঠ ছাড়েন দলকে ম্যাচ জিতিয়েই।

মাঝে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ যথাক্রমে ১১ ও ১৬ রানে বিদায় নেন। তাতে খুব বেশি বিপদে পড়েনি বরিশাল। ৫৩ রানে চার উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি দলটির। মালানের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ নবী। মালান ও নবীর জুটিতে আসে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি। নবী অপরাজিত থাকেন ২১ বলে ২৬ রানে।

চিটাগংয়ের পক্ষে ২৭ রানে খালেদ নেন দুই উইকেট। ৩৩ রান খরচায় এক উইকেট পান আরাফাত সানি।

এদিকে, ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি চিটাগংয়ের। দুই ওপেনার উসমান খান ও পারভেজ হাসান ইমনের ব্যাটে যোগ হয় ২১ রান। এরপরই ছন্দপতন। মাত্র ১৯ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরও চার ব্যাটার। যার ফলে ৩৯ রানের মাথায় ফেরেন দলটির ৫ ব্যাটার। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com