শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলে আটক ছেলের জামিন না মঞ্জুরের খবরে মায়ের আকষ্মিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে
জেলে আটক ছেলের জামিন না মঞ্জুরের খবরে মায়ের আকষ্মিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া।
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার ছেলের জামিন না মঞ্জুর হওয়ার খবর পেয়ে স্ট্রোক করে মায়ের আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করছে।গত রোববার(২ ফেব্রুয়ারি ) রাতে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শুক্কুর মাহমুদের ছেলে পুমদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক মো: জলিল মিয়া(৩০) গত ৪ জানুয়ারি একটি বিস্ফোরক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়।
গত রোববার তার জামিন হওয়ার কথা ছিল। কিশোরগঞ্জের সংশ্লিষ্ট আদালত তার জামিন না মঞ্জুর করেন । এ কথা শুনার পর জলিলের গর্ভধারিণী মা রাতেই হার্ট এট্যাক করে মৃত্যুবরণ করেন।
পরিবারের লোকজন জানান,গত ৪ জানুয়ারি গভীর রাতে হোসেনপুর উপজেলার আদু মাস্টারের বাজারের নিজ দোকান থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের পুমদী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো:  জলিল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে তাকে কিশোরগঞ্জ সদর থানার একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করে। এরই ধারাবাহিকতায় সে দীর্ঘ একমাস ধরে কারাগারে বন্দী অবস্থায় আছে। ছেলের জামিনের প্রত্যাশায় সারাদিন অপেক্ষায় ছিলেন তার মা। কিন্তু ছেলের জামিন হয়নি শুনে রাতে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com