বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে
হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে আর হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

অবিলম্বে আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বানের জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের ওপর আর যেন আক্রমণ না করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে। তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়, তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন।

চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

এসব প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে প্রথম সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেয়া হয়। পরবর্তীতে সেদিন দিবাগত রাতে আরেকটি বিবৃতি দেয়া হয়। শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতি এলো সরকারের পক্ষ থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com