বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আওয়ামীপন্থী শিক্ষককে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে যবিপ্রবি’তে মশাল মিছিল

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
আওয়ামীপন্থী শিক্ষককে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে যবিপ্রবি'তে মশাল মিছিল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক ড. এ.এফ.এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর
চেষ্টার প্রতিবাদে মশাল মিছিল করেছেন যবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার রাত ১১ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা সড়কে এ মশাল মিছিল বের করেন।

অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের শিক্ষক। তাকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসলে এর প্রতিবাদে মশাল-মিছিল বের করেন শিক্ষার্থীরা।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালের নির্বাচনে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে ভোট কারচুপির মূল কারিগর ছিলেন ড. সাইফুল ইসলামের স্ত্রী নাজমানারা খানুম।

মশাল-মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবির গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি সাইফুল ইসলামকে কে প্রো-ভিসি হিসেবে নিয়োগের চেষ্টা করা হচ্ছে। সে একজন স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের দোসরকে চেয়ারে বসানোর জন্য আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলন করিনি।

হাবীবুর রহমান ইমরান নামের আরেক শিক্ষার্থী বলেন, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই। সরকারকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে।

এসময় অনান্য শিক্ষার্থীরা বলেন, তাকে প্রো-ভিসি বানানো হলে জুলাই বিপ্লবের দুই হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা এটা মেনে নিবো না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com