শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে জমি নিয়ে বিরোধ; ৪ মাস ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন একটি পরিবার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে জমি নিয়ে বিরোধ; ৪ মাস ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন একটি পরিবার
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধে একটি পরিবারের চার মাস ধরে খোলা আকাশের নিচে বসবাসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিবারের লোকজন প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। 
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. কাজল মিয়া ও  তার স্ত্রী নাহার আক্তারের সাথে তাদের চাচাতো ভাই ও চাচা  শ্বশুর-শাশুড়িদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে তারা বেআইনিভাবে কাজল ও নাহার দম্পত্তির সম্পত্তি দখলের পয়তারা করছে। কাজল মিয়া গত ১৫ নভেম্বর তার বসবাসের পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে তার চাচা-চাচী  ও চাচাত ভাই বোনেরা বে-আইনীভাবে বাঁধা প্রদান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে কাজল ও তাহার স্ত্রী  নাহার আক্তার এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গদের জানানো হলে একাধিকবার দরবার সালিশ হয় কিন্তু প্রতিপক্ষের লোকজন কোন দরবার সালিশ আমলে নেয় নি। দরবার সালিশ পরবর্তীতে কাজল মিয়া  তার বসত ভিটেতে পুনরায় ঘর নির্মাণ করতে গেলে তার বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এর পরিপেক্ষিতে ঘটনা স্থলে হোসেনপুর থানা পুলিশ গেলে দুই পক্ষকে জমির কাগজ পত্র নিয়ে গত ৭ই ডিসেম্বর পুলিশ ও এলাকাবাসী নিয়ে দরবার সালিশ মাধ্যমে মীমাংসা হয়। পরবর্তীতে ৮ই ডিসেম্বর সার্ভেয়ার দ্বারা দুই পক্ষের জমি মেপে বুঝিয়ে দিতে গেলে প্রতি পক্ষ আলী আকবর গংরা এই দরবার সালিশ মানে না বলে জানান। এসব বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা মিলে নাই।সরেজমিনে গিয়ে দেখা যায়, অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে পক্ষদ্বয় কোন ধরনের ফৌজদারি অপরাধ করলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, প্রতিপক্ষের এটিও (উম্মে কুলসুম ফেরদৌসী পুষ্প) একাধিকবার ফোনে বিষয়টি আমাকে অবগত করলে আমি উনাদেরকে পরামর্শ দিয়েছি আপনারও উভয়পক্ষ সামনাসামনি বসে জমি সংক্রান্ত  বিরোধ সমাধান করুন। এটিও সরকারি ট্রেনিংয়ে থাকায় সময় নিয়েছে, ট্রেনিং শেষ করে বিষয়টি তিনি সমাধান করবেন বলে জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com