শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বাংলাদেশিরা নিরাপদে; মিয়ানমারে নিহত ২০, থাইল্যান্ডে ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশিরা নিরাপদে; মিয়ানমারে নিহত ২০, থাইল্যান্ডে ৩

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর একটি ৭ দশমিক ৭ মাত্রার, অন্যটি ৬ দশমিক ৪ মাত্রার।

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশে এর প্রভাব অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে এদিন দুপুর ১২টা ২১ মিনিটে কেঁপে উঠে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় আজ শুক্রবার ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের দ্বারা নির্মিত ৯১ বছরের পুরোনো আভা সেতু (পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত) ধসে পড়েছে।

মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ইরাবতী নদীর ওপর নির্মিত আভা সেতুটি দীর্ঘদিন ধরে মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে আসছিল। আজ দুপুরে মান্দালয়ে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সেতুটি ধসে পড়েছে।

শক্তিশালী এ ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২০ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা কয়েকশ হতে পারে।

শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। সেখানে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ভেঙে পড়ে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ৮১ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী।

তবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন। আজ শুক্রবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে এক পো‌স্টে এ তথ্য জা‌নান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমারে অবস্থানরত সব বাংলাদেশি নাগ‌রিক নিরাপদ রয়েছে। আজ (শুক্রবার) বেলা সা‌ড়ে ১২টায় এক‌টি শ‌ক্তিশালী ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৭ মাত্রার ভূ‌মিকম্প উত্তর মায়ানমা‌র অংশে অনুভূত হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com