শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় বজ্রপাতে কটু মিয়া (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কটু মিয়া (৪৩) উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওরে ধানের খড় সংগ্রহের কাজ করছিলেন কটু মিয়া। তখন ঝোড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে কটু মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

স্থানীয় ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. রউফ মিয়া বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com