বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দেশের জন্য জয়টাই লাগবে আমাদের- জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
দেশের জন্য জয়টাই লাগবে আমাদের- জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাদের লক্ষ্য একটাই—জয়। তিনি বলেন, ‘কত মানুষ গ্যালারিতে থাকছে বা কী পরিমাণ চাপ আছে, সেটা বড় বিষয় নয়; দিন শেষে দেশের জন্য তিন পয়েন্ট অর্জনই আসল কথা।’

সোমবার (৯ জুন) ঢাকার একটি হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন জামাল। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে উপস্থিত হয়ে তিনি জানান, খেলোয়াড়দের চাপ অনুভব হলেও তারা মাঠে সেটা মাথায় নিচ্ছেন না।

‘দশজন মানুষ থাকলেও চাপ থাকে, আবার ২০ হাজার থাকলেও সেটা একই। আমাদের দায়িত্ব মাঠে ভালো খেলা। আমরা চাই ম্যাচটা যেন জিততে পারি,’ বলেন জামাল।

জাতীয় দলের ফুটবলে ফিরে এসেছে উত্তেজনা। প্রায় ৫৫ মাস পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। ভারতের সঙ্গে ড্র করার পর এই ম্যাচে জয় পেলে গ্রুপে অবস্থান আরও মজবুত হবে।

ম্যাচকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক ১৮ হাজার ৩০০ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অনেক দর্শক টিকিটের জন্য এখনও অপেক্ষায়। তাই বিভাগীয় শহরগুলোতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

সিঙ্গাপুরের শক্তির দিকগুলো মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজরা। বিশেষ করে সেটপিস ও বিল্ডআপ ফুটবলে প্রতিপক্ষ এগিয়ে থাকায় বাংলাদেশ তাদের রক্ষণ ও গোল পাওয়া দুই দিকেই নজর দিচ্ছে। জামালের ভাষায়, ‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। তবে ক্লিনশিট ধরে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২–০ গোলে জয় পেয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই নামছে সিঙ্গাপুরের বিপক্ষে।

জামাল বলেন, ‘প্রায় ৯ দিন ধরে আমাদের ক্যাম্প চলছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। সবাই মিলে তিন পয়েন্টের জন্য লড়াই করতে প্রস্তুত।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com