শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনপন্থী সংগঠনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনপন্থী সংগঠনের হামলা

যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ব্রাইজ নর্টন ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’। গাজায় ইসরাইলি বাহিনীর চালানো গণহত্যার সহযোগিতার অভিযোগে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংগঠনটি দাবি করেছে, তাদের দুই সদস্য দুটি সামরিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে।

সংগঠনটি জানায়, হামলায় তারা ভয়েজার নামের সামরিক বিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করেছে এবং লোহার রড দিয়ে আঘাত করেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘ইসরাইলি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেও যুক্তরাজ্য এখনো সামরিক কার্গো পাঠাচ্ছে। গাজার আকাশে নজরদারি বিমান ওড়াচ্ছে এবং মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছে।’’

তাদের ভাষ্য অনুযায়ী, ‘‘যুক্তরাজ্য শুধু সহযোগী নয়, বরং গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাপরাধে সক্রিয়ভাবে জড়িত।’’

সামাজিক মাধ্যমে সংগঠনটি যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায়, দুই আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটারে চড়ে ঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। একজন পুনর্ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করে। সংগঠনের ভাষায়, এই রঙ ‘‘ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক’’ হিসেবে রানওয়ের ওপরও স্প্রে করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে একটি ফিলিস্তিনের পতাকা রেখে যাওয়া হয়।

প্যালেস্টাইন অ্যাকশন আরও দাবি করেছে, আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ঘাঁটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে।

ঘটনার পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সকল সামরিক ঘাঁটির নিরাপত্তা পর্যালোচনা এবং ব্রাইজ নর্টন ঘাঁটির হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com