বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ইসরায়েলি হামলায় ইরানে ১৫০ পুলিশসহ মোট প্রাণহানি ৬১০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ইসরায়েলি হামলায় ইরানে ১৫০ পুলিশসহ মোট প্রাণহানি ৬১০

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে প্রাণহানি বাড়ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি জানিয়েছেন, সংঘাত চলাকালে ইসরায়েলি হামলায় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, হামলার সময় ইসরায়েল সরাসরি ‘পুলিশ ১১০’ ভবনকে লক্ষ্য করে। এটি ইরানের কেন্দ্রীয় জরুরি পুলিশ কল সেন্টার হিসেবে ব্যবহৃত হয়।

মোমেনি আরও জানান, ইসরায়েল তেহরানের এভিন কারাগারেও হামলা চালায়। তবে বন্দিদের পালানো ও পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠার আগেই নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ‘বিপ্লববিরোধীদের’ প্রবেশ রোধে সজাগ থাকে।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে মোট ৬১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৭০০ জন।

নিহতদের মধ্যে রয়েছে ৪৯ জন নারী, যাদের মধ্যে ২ জন অন্তঃসত্ত্বা। এছাড়া প্রাণ হারিয়েছে ১৩ জন শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com