বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ–১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ–১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান হারানোর ঘটনা।

বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, পাইলট তাঁর যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি বিমান হামলা প্রতিহত করেছেন। শেষটি ঠেকাতে গিয়ে তাঁর বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। কিন্তু তিনি যুদ্ধবিমান থেকে বের হওয়ার সময় পাননি।

ইউক্রেনের সেনাবাহিনী আরও জানায়, রাশিয়া রাতে ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।

এ ছাড়া ছয়টি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com