বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সঙ্গে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির সঙ্গে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ

মালয়েশিয়ায় আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে কয়েকজন ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শে প্রভাবিত হয়ে চরমপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

মালয়েশিয়ার নিরাপত্তা আইনের আওতায় আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বাকিরা পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, সেলাঙ্গর ও জোহর প্রদেশে ২৪ এপ্রিল শুরু হওয়া তিন ধাপের নিরাপত্তা অভিযানে এই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য মতে, এই বাংলাদেশি গোষ্ঠীটি আইএস-এর মতো একটি সেল তৈরি করে নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। তারা দেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রেও যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com