বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গুজরাটে সেতু ধসে যানবাহন নদীতে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
গুজরাটে সেতু ধসে যানবাহন নদীতে, নিহত ৯

ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা জেলার পদরা তালুকায় গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বুধবার (৯ জুলাই) সকালে ব্যস্ত সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধসে পড়া অংশে থাকা চারটি যানবাহন মাহিসাগর নদীতে পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেতু ধসের ঠিক আগে একটি বিকট শব্দ শোনা যায়। ধসের সময় দুটি ট্রাক, একটি এসইউভি ও একটি পিকআপ ভ্যান ব্রিজ পার হচ্ছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসন উদ্ধার অভিযানে নামে। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই সেতুটির অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ এই সেতুটি ভদোদরা, আনন্দ, ভরুচ ও অঙ্কলেশ্বরসহ মধ্য গুজরাটের সংযোগ স্থাপন করত। বারবার সতর্ক করা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।

ভদোদরার বিধায়ক চৈতন্যসিং জালা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসন এলাকা ঘিরে রেখেছে এবং সেতু ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ঘটনায় শোক প্রকাশ করে কংগ্রেস নেতা অমিত চাভদা এক্সে বলেন, “গম্ভীরা সেতুর ধসে বহু যানবাহন নদীতে পড়েছে। দ্রুত উদ্ধার অভিযান ও বিকল্প রুট চালু করতে হবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্সে লিখেছেন, “ভদোদরার এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পিএমও।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনাটিকে ‘হৃদয়বিদারক দুর্ঘটনা’ আখ্যা দিয়ে এক্সে বলেন, “রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে।” তিনি নিহতদের পরিবারপ্রতি ৪ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব ব্যয় রাজ্য সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com