শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুর রশিদ (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টায় মেছগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুর রশিদ উপজেলার রাউতি ইউনিয়নের মেছগাঁও গ্রামের মৃত হেলিম বেপারীর ছেলে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, ৫ বছরের শিশুটি বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। শুক্রবার দুপুরে আবদুর রশিদ শিশুটিকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরের ভিতর নিয়ে যায় এবং শিশুটিকে আবদুর রশিদ নামের ওই বৃদ্ধ ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আবদুর রশিদ পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা তাড়াইল থানায় আজ শনিবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুর রশিদকে শুক্রবার রাত ৩ টায় গ্রেফতার করে। পরে তাকে জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে।

তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আবদুর রশিদের বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com