বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

শিল্পকলায় শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে
শিল্পকলায় শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। মনসুন রেভ্যুলেশন স্পিরিট উপজীব্য এই উৎসবের প্রতিপাদ্য—‘নাটকের ভাষায় ইতিহাসের পুনর্জন্ম’।

উৎসব চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দেশের ১১টি খ্যাতনামা নাট্যদল পরিবেশন করবে ১১টি নাটক, যা নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।

উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

ছবি: সংগৃহীউদ্বোধনের পর মঞ্চস্থ হয় নাটক ‘রি-রিভোল্ট’, পরিকল্পনা ও নির্দেশনায় নায়লা আজাদ। প্রযোজনা করেছে ‘টিম কালারস’। নাটকটি ২০২৪ সালের আন্দোলনের দৃশ্যপটকে নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। মঞ্চে প্রতিবাদ, রাস্তায় বিক্ষোভ, র‍্যাপ ও হিপ-হপের মিশ্রণে ফুটে ওঠে একুশ দিনের গণঅভ্যুত্থানের স্পিরিট।

কোরিওগ্রাফিতে ছিলেন উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস। নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন উম্মে হাবিবা, মাইশা আহমেদ রোজা, রামিস যাহারসহ ২০ জনেরও বেশি তরুণ শিল্পী।

আগামীকাল ১ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে দীপক সুমনের ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ এবং পরীক্ষণ থিয়েটার হলে শাকিল আহমেদ সনেটের ‘দেয়াল জানে সব’।

নাট্য প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশপত্র জাতীয় নাট্যশালার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com