শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হোসেনপুর শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
হোসেনপুর শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুমদী ইউনিয়নে বর্শিকুড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত  করা হয়।

উল্লেখ্য শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ ছিলেন ১৭ বছরের এক সুদর্শন যুবক। পড়তেন ঢাকার শহীদ রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মা-বাবার বারণকে উপেক্ষা করেই লুকিয়ে অংশগ্রহণ করতেন বিভিন্ন মিছিল-মিটিংয়ে। গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে সবার সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন আবদুল্লাহ। মা’কে না বলেই সে দুপুরে খাবার খেয়ে বের হয়ে পড়েছিলেন বিজয়ের আনন্দে ভাগ বসাতে। কিন্তু বিধিবাম, হঠাৎ একটি মৃত্যু সংবাদই যেন সুখী পরিবারটিকে স্তব্দ করে দেয়।

জানা যায়, ঢাকার উত্তরায় বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ বিন জাহিদ। পরে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ বড় ছেলের মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

বড় ছেলেকে হারিয়ে মা ফাতেমাতুজ জহুরা ও পিতা জাহেদুল ইসলাম সোহরাব একরকম পাগল হয়ে যান। থেমে নেই তাদের কান্নার রোল। গত বছরের ৬ আগষ্ট সন্ধ্যায় গ্রামের বাড়ি হোসেনপুর উপজেলার বর্শিকুড়ায় বড় ছেলের লাশ দাফন করা হয়।

আজ ৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে নয়টা হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভার নেতৃত্বে এ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত  করা হয়।  এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, বিআরডিবি অফিসার হামিম রানা, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ এঁর মা ফাতেমা তুজ জোহরা ও পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com