বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ভারত কোনো পুশব্যাক করেনি, আসা হচ্ছে স্বেচ্ছায়: বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
ভারত কোনো পুশব্যাক করেনি, আসা হচ্ছে স্বেচ্ছায়: বিএসএফ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের যৌথ ব্রিফিংয়ে বিএসএফ মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী জানান, সীমান্ত অতিক্রমকারীরা স্বেচ্ছায় বাংলাদেশে প্রবেশ করছেন। তিনি বলেন, “লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি চালায় না।” সম্প্রতি পুশইন ও সীমান্তে হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত সম্মেলনে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে যে, কেউ ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া, গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে এবং চলতি বছরের কিছু ঘটনার কারণে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে বলে তারা জানিয়েছে।

৪ দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবং বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেয়। বাংলাদেশ দলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধিদলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হাইকমিশনের কর্মকর্তারাও ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com