বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত তীব্র গরমে পুড়ছে ইউরোপ: ব্যাহত রেল চলাচল, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ঈশ্বরীপুর গ্রামে মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ তিন কিংবদন্তির দেখা মিললো এক নাটকে ভূমিকম্প মোকাবিলায় ঢাকাকে ঘিরে ‘মেগা প্ল্যান’: থাকবে ৪৫০টি অ্যাসেম্বলি পয়েন্ট মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ আলম পাকিস্তানে সমাবেশে সেনা হত্যার ঘটনায় অধিকারকর্মীর যাবজ্জীবন তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালনকালে ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালনকালে ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ও বুধবার (০১ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন টুটুল, নেতা তোফাজ্জল হোসেন ও ফারুক মিয়া।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তারা বিভিন্ন মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে হোসেনপুরের পুমদী এলাকায় তারা কেক কাটার আয়োজন করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে হোসেনপুর থানা পুলিশ তোফাজ্জল হোসেন ও ফারুক মিয়াকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে বুধবার দুপুরে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এলাকা থেকে আলমগীর হোসেন টুটুলকে আটক করা হয়।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com