শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

টস হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
টস হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস ভাগ্যে হেরে ফিল্ডিংয়ে নিগার সুলতানা জ্যোতিরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী দল প্রথম জয় পাওয়ার আশায় মাঠে নামবে।

টস জিতে পাক অধিনায়ক ফাতিমা বলেন, ‘উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে। ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। বিশ্বকাপে সবগুলো দলই কঠিন। আমরা বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলেছি, যদি নিজেদের খেলা খেলতে পারি তবে যে কাউকেই হারানো সম্ভব।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।’

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com