মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ও জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। আগামীর নেতৃত্বে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও এনসিপির ভূমিকা এখন সময়ের দাবি।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলিক রাজনৈতিক সংস্কার ও ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন। এই প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, যখন দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল, তখন তরুণরাই রাজপথে নেমে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছে। তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটেছিল, যার ফলেই স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

এনসিপি নেতা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক উত্তরণে তরুণদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে আপোষহীন অবস্থানে রয়েছে। অন্যান্য দল শুধু নির্বাচনী আনুষ্ঠানিকতা হিসেবে সনদে স্বাক্ষর করলেও, এনসিপি বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া তাতে সই করবে না।

তিনি আরও জানান, যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা হবে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিক আদেশ জারি হবে এবং আদালত সনদের পক্ষে রায় দেবে সেদিনই এনসিপি নির্দ্বিধায় স্বাক্ষর করবে। এর আগে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে-কলমে স্বাক্ষর করবে না।

নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস আলম বলেন, এনসিপির প্রতীক (শাপলা মার্কা) বরাদ্দে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে। আইনগতভাবে এই প্রতীক বরাদ্দে কোনো বাধা নেই। কমিশনের উচিত নিরপেক্ষতা বজায় রাখা, নতুবা তারা জনগণের আস্থা হারাবে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান এর সভাপতিত্বে ভাটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন।

এসময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সাঈদ উজ্জ্বল, দিদার শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com