বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর আদালত ভবনটি দ্রুত খালি করা হয়। উপস্থিত সবাইকে পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং সব আদালত কার্যক্রম স্থগিত করা হয়।

বিস্ফোরণের পরপরই ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিহত ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ ঘটনায় রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com