বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

এইচ-১বি ও গ্রিন কার্ডের জন্য অ্যামেরিকার ৩ নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
এইচ-১বি ও গ্রিন কার্ডের জন্য অ্যামেরিকার ৩ নতুন শর্ত

ট্রাম্প প্রশাসনের অধীনে অ্যামেরিকা এইচ-১বি ভিসা কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন,দেশে ভিসা ও গ্রিন কার্ডের প্রক্রিয়া আগের তুলনায় দ্রুততর ও নিরাপদ করা হয়েছে। আগের তুলনায় আরও বেশি মানুষ এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছে বলে জানান তিনি।

নোয়েম আরও যোগ করেন, তবে যুক্তরাষ্ট্রে আসা এইচ-১বি ভিসাধারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, ভিসাধারীরা সন্ত্রাসী সংগঠনের সমর্থক নন। তারা সঠিক কারণ বা উদ্দেশ্যে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। তারা যুক্তরাষ্ট্রেকে ঘৃণা করে এমন কোনও সংগঠনকে সমর্থন করছেন না।

একই সাথে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন নোয়েম। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট হাজার হাজার সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিলেন এবং তারা প্রতিরক্ষামূলক অভিবাসন কর্মসূচির অপব্যবহার করেছেন।

উল্লেখ্য, অভিবাসন-বিরোধী বিষয়ে কঠোর অবস্থান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়লাভের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরেই তিনি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ট্রাম্প নতুন এইচ-১বি ভিসা আবেদনে নিয়োগকর্তাদের জন্য ১ লাখ ডলারের নতুন এককালীন ফি ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com