বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা কাঠামোর প্রধান নিরাপত্তা ব্যবস্থা ড্রোন হামলার ফলে কার্যক্ষমতা হারিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) জানিয়েছে, মেরামত করা হলেও ব্যাপক পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে যাতে ভবিষ্যতে আরও ক্ষতি প্রতিরোধ করা যায়।

জাতিসংঘের পারমাণবিক তদারকি প্রতিষ্ঠান আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (আইএইএ) শুক্রবার জানিয়েছে, ২০১৯ সালে নির্মিত ইস্পাত আবদ্ধ কাঠামোটি ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর কার্যকারিতা কমে গেছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, “পরিদর্শন নিশ্চিত করেছে যে সুরক্ষা কাঠামোটির আবদ্ধতার সক্ষমতাসহ প্রাথমিক নিরাপত্তা-সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে, তবে লোড-বেয়ারিং স্ট্রাকচার বা মনিটরিং সিস্টেমে স্থায়ী ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, “ইতোমধ্যেই মেরামত করা হয়েছে, তবে ব্যাপক পুনর্নির্মাণ জরুরি যাতে ভবিষ্যতে আরও ক্ষতি রোধ করা যায় এবং দীর্ঘমেয়াদী পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

ফেব্রুয়ারিতে জাতিসংঘ জানিয়েছিল, ইউক্রেইনের কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে একটি ড্রোন উচ্চ ক্ষমতার বিস্ফোরক ওয়্যারহেড নিয়ে কেন্দ্রের চার নম্বর চুল্লিতে আঘাত হানে। এতে চুল্লিটিকে ঘিরে থাকা সুরক্ষা আবরণে আগুন লাগে এবং এটি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেইনের দাবি, হামলার জন্য দায়ী রাশিয়া। মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আইএইএ জানিয়েছে, কেন্দ্রটিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল আছে এবং বিকিরণ লিক হওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ১৯৮৬ সালের ভয়াবহ চেরনোবিল বিস্ফোরণের পর ইউরোপজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেইন আক্রমণের প্রথমদিকে কেন্দ্রটি ও আশেপাশের এলাকা এক মাসের বেশি রাশিয়ার দখলে ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com