বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

তাড়াইল উপজেলার নতুন ইউএনও তানজিলা আখতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলার নতুন ইউএনও তানজিলা আখতার

কিশোরগঞ্জের তাড়াইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিলা আখতার। তানজিলা আখতারের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।

সোমবার (৮ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইল উপজেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তানজিলা আখতার ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাড়াইল উপজেলায় যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নতুন কর্মস্থলে যোগ দিয়ে উপস্থিত সবার উদ্দেশে নবাগত ইউএনও তানজিলা আখতার বলেন, এ উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষিত একটা আদর্শিক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক, কুসংস্কার বিবর্জিত উপজেলা গড়ার গর্বিত অংশীদার হতে চাই। সেই সঙ্গে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের যথাযথ সেবা নিশ্চিত অন্তে তাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হতে চাই। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইউএনও তানজিলা আখতারের যোগদানের আগে বিগত ১৬ অক্টোবর ২০২৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বদলীজনিত কারণে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূণ্য হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com