শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

কিশোরগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফাত আহমেদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগে ময়মনসিংহ সিএমএইচ এবং কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করে। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। সেবা নিতে আসা সাধারণ মানুষ এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতারা জানান, অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা নিতে পারতাম না। আজ এখানে এসে ভালোমতো চিকিৎসা পেলাম, সঙ্গে বিনামূল্যে ওষুধও পেয়েছি। খুব উপকার হলো।

অন্য একজন জানান, দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলাম। ঢাকায় গিয়ে চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে খুব স্বস্তি লাগছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। অনেক মানুষের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। আজকে বিনামূল্যে হাজারো মানুষ উন্নত চিকিৎসা পেয়েছেন, যা নিঃসন্দেহে বড় সহায়তা।”

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে প্রায় দেড় হাজার অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com