বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আজ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হওয়া এ প্রতিযোগিতা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার চোখে মুক্তিযুদ্ধ’ বিষয়কে কেন্দ্র করে আঁকায় অংশ নেয়। পাশাপাশি শিশু থেকে দ্বিতীয় শ্রেণি এবং বিশেষ প্রতিবন্ধী বিভাগে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে ‘মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব’, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে ‘স্বাধীনতার স্বপ্ন ও বর্তমান বাস্তবতা’ এবং স্নাতক ও উন্মুক্ত পর্যায়ে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: কারণ ও প্রতিকার’ বিষয়ে রচনা লেখা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com