শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খান পদত্যাগ করেছেন।

এর আগে পদত্যাগ প্রসঙ্গে গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া চিঠিতে রাশেদ খান লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

উল্লেখ্য, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com