শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন বৈধ হলো যাদের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন বৈধ হলো যাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর নামে জমা দেওয়া ৩টি মনোনয়নপত্রের কার্যক্রম যাচাই-বাছাই ছাড়াই সমাপ্ত ঘোষণা করেছে ইসি। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করার সুযোগ রয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, শনিবার সকালে যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে দাখিল করা অন্য দুই প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন এবং হবিগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

তবে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, মনোনয়নপত্রে স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় তার মনোনয়ন প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে আটক করা হয়।

দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। মাগুরা-২ আসনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া হলফনামায় তথ্য গোপন ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ আসনে একজন, গোপালগঞ্জের দুটি আসনে ১০ জন, চাঁদপুরের তিনটি আসনে ১০ জন, রংপুরে দুজন, গাজীপুরের তিনটি আসনে ১২ জন, বাগেরহাটের চারটি আসনে ৫ জন, মেহেরপুরের দুটি আসনে ৫ জন এবং জয়পুরহাটের দুটি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জন, লক্ষ্মীপুরে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com