শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একইভাবে ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও জানান তিনি।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো বাই লেটারাল সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি। আইপিএল নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।

বর্তমানে রপ্তানি বাণিজ্য কিছুটা কমেছে এবং উদার বাণিজ্যে কিছুটা সংকট রয়েছে স্বীকার করে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। আসন্ন রমজানে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের নিয়ে ১৯ জানুয়ারি সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন দিনের যেসব ঘটনা এগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে, গত মে মাসে, বাংলাদেশের থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে তার ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমারা সে ধরনের কাউন্টার মেজারস নেইনি।

এ সময় ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, সেটি আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য করা হয়েছে। অন্য একটি দেশকে ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া, আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো করা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com