শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

কোনো দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইসির আপিল শুনানির শেষদিন রোববারকে ‘রেডলাইন’ আখ্যা দিয়ে দলটি বলছে, কোনো ‘ফাঁকফোকর দিয়ে’ দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি পার করে দেওয়ার চেষ্টা হলে তারা আইনি লড়াইয়েও যাবে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাড়াহুড়া না করে ‘কিছুটা দেরি হলেও সময় নিয়ে’ নির্বাচন আয়োজন করার পরামর্শ দেন ইসিকে।

তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির ‘অনেক আগেই’ রাজপথে নামার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। প্রয়োজন হলে এখন আবার রাজপথে নামব। আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজনের সুযোগ দেব না। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই থাকবে আমাদের মূল প্রাইরোরিটি।

তিনি আরও বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com