শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী  ড. এম ওসমান ফারুক জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না। জাতীয়তাবাদী মহিলা দল তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম মুকুল ও আখলাকুল ইসলাম অংকুর, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু ও সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রকিবুর রহমান রুজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূমসহ দলীয় নেতাকর্মীরা।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক দিলোয়ারা খানম বলেন, আজ আমরা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সাহেবকে সঙ্গে নিয়ে রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করতে পেরে আনন্দিত। এই কার্যালয় থেকে তৃণমূল পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মহিলা দলের তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি মোছা. জাহানারা বেগম, রাউতি ইউনিয়ন মহিলা দলের সভাপতি শরীফা খাতুন, সম্পাদক অজিফা খাতুন, ধলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা আক্তার এবং রাউতি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আশরাফ আহম্মেদ।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কার্যালয় উদ্ভোধনের আগে ড.এম ওসমান ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার রাউতি ইউনিয়নের গাবতলী বাজার,শিমুলআটি বাজার,মেছগাঁও বাজার  এবং বানাইল বাজারে নির্বাচনী প্রচারে পথসভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দলীয় নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com