শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রির ৫০ কোটি ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার তেল বিক্রির ৫০ কোটি ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র

গেল মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারকে ফেরত দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার তিনি বলেন, ‘তেল বিক্রির শেষ ২০ কোটি ডলার ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তেল বিক্রি নিয়ে ওই চুক্তি হয়েছিল।’

“ভেনেজুয়েলার প্রথম দিককার তেল বিক্রির পুরো ৫০ কোটি ডলারই আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলা পেয়ে গেছে,” মার্কিন ওই কর্মকর্তা এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অর্থ ‘মার্কিন সরকারের চাওয়া অনুযায়ী ভেনেজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে’, বলেছেন তিনি।

দিনকয়েক আগে ক্যাপিটল হিলে দেওয়া সাক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদে জড়িত থাকতে চায়, এবং এই উদ্যোগের লক্ষ্যই হচ্ছে ভেনেজুয়েলাকে স্থিতিশীল রাখা যেন দেশটির সরকারকে সচল থাকে ও জনগণ সহায়তা পায়।

“মোদ্দা কথা, আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজেদের তেল ব্যবহারের মাধ্যমে আয় করতে দিলাম, যাতে সেই অর্থ দিয়ে শিক্ষক, দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বেতন দেওয়া যায় এবং সরকারটি কার্যকরভাবে চলতে পারে, যাতে দেশটি ধসে না পড়ে,” বলেছিলেন রুবিও।

তেল বিক্রির ওই অর্থ রাখা হয়েছিল কাতারে, এর লক্ষ্য ছিল ভেনেজুয়েলা যেন তার ‘দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য স্বল্পমেয়াদী ও অস্থায়ী ওই হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ পায় তা নিশ্চিত করা’, বলেছেন নাম প্রকাশে রাজি না হওয়া ওই মার্কিন কর্মকর্তা।

দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ তেল বিক্রির অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে একটি তহবিল বানানো হবে, আগে থেকে ঠিক করে রাখা নিয়ম অনুযায়ী ভেনেজুয়েলার সরকার বা তার সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ওই তহবিল থেকে অর্থ খরচের সুযোগ পাবে, বলেছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com