শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ বছর বয়সী বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। তারা মোট পাঁচটি নির্ধারিত ইভেন্টে অংশ নেয়। ইভেন্টগুলো হলো বালক ও বালিকাদের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ এবং দীর্ঘলাফ। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্ট থেকে ৩ জন করে মোট ৩০ জন প্রতিশ্রুতিশীল অ্যাথলেটকে বাছাই করা হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

এরপর বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দুপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আর হাসান রিপেল, আদিফুর রহমান, প্রশিক্ষকবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও আত্মনিবেদনের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান।

কিশোরগঞ্জে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এতে বাছাই করা ৩০ জন প্রতিশ্রুতিশীল তরুণ অ্যাথলেটকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com