শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের জেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
শরীয়তপুরে টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের জেল

শরীয়তপুরে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা ১নং ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করার সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু কাগজপত্রসহ চার জনকে আটক করা হয়।

পরে আটক চার জনের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিন জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তারা সবাই শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ককাউলের কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছিল। জানতে পেরেছি, সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাইবাছাই শেষে তাদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড ও বাকিদের ছেড়ে দিয়েছেন বলে শুনেছি।

এ বিষয়ে রাতে সংবাদ সম্মেলন করছেন বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা ভাটায় পড়ে যাওয়ার কারণে তিনি এখন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। যারা এ ঘটনায় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক- ভবিষ্যতে আর কেউ যেন এমন ঘটনা ঘটারে সাহস না পায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com