শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পোলিং এজেন্টদের আগাম সই, চট্টগ্রামে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
পোলিং এজেন্টদের আগাম সই, চট্টগ্রামে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের কাগজে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়।

কেন্দ্রটি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান গণমাদ্যমকে বলেন, ‘ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর পোলিং এজেন্টদের সই নেয়ার নিয়ম থাকলেও ওই প্রিসাইডিং কর্মকর্তা ভোট চলাকালে নিয়েছেন। সে কারণে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।’

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, “ভুলবশত আগেই সই নেয়া হয়েছে। ইচ্ছে করে এ কাজ করিনি।”

কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছিল।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। তারা ১০০টি কেন্দ্রে ভোট দিচ্ছে।

এই আসনের ৮জন প্রার্থী হলেন- বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), এলডিপির ওমর ফারুক (ছাতা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com