শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে, শেরপুর-৩ আসনে গণভোট হচ্ছে না।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছে।

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করেছি। একটি আসন শেরপুর-৩ এ একজন বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে বাতিল করা হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখন এই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ বলেন, এ দুই আসনে মনোনয়নপত্র দাখিল শেষ হবে ২ মার্চ, রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ ও আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। এরপর প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

গণভোটের বিষয়ে আখতার আহমেদ বলেন, একটিতে আগে গণভোট হয়েছে এবং গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই।

শেরপুরে গণভোট হবে কিনা, এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, শেরপুরে প্রয়োজন হচ্ছে না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান কমিশনে ঘোষণাপত্র দাখিল করে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নতুন তফসিল অনুযায়ী, দুটি আসনেই আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com