শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইল উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (আহ্বায়ক) সিদ্দিকুর রহমান, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) ও সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশ নেন।

সভায় যানজট নিরসন, সিলিন্ডার গ্যাসের অবৈধ মজুদ রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে বিশেষ অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা কেবল প্রশাসনের দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com