বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে প্রতিবন্ধীর দোকানসহ বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে বিক্ষোভ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিবন্ধীর দোকানসহ বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে বিক্ষোভ

হোসেনপুর উপজেলায় এক প্রতিবন্ধীর দোকানসহ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে হেকিম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান কিরনের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া লোক হামলা ও লুটপাট চালায়। হামলার সময় রেখা আক্তার (৩৮) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, হামলার সময় প্রতিবন্ধী লিটন মিয়ার দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকা লুট করা হয়। অটোরিকশা চালক আল-আমিনের ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সাংবাদিক খায়রুল ফকির, বাচ্চু মিয়া, খোকন মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াস ও রফিকুল ইসলামেরসহ অন্তত ৮ থেকে ১০টি বসতঘরের দরজা ও টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হোসেনপুর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, খবর পেয়ে রাতেই উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com