বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

পাকুন্দিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউছার আহাম্মেদ রবিন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার হোসেন্দী এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ​গ্রেপ্তারকৃত রবিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হোসেন্দী এলাকায় বসবাস করছিলেন এবং সম্পর্কে ভিকটিমের মায়ের খালাতো দেবর বলে জানা গেছে। ​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি তার নিজ ঘরে মোবাইল ফোন দেখছিল। ঘরে কেউ না থাকার সুযোগে রবিন সেখানে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে তার মা দ্রুত ঘরে প্রবেশ করেন এবং ঘটনা দেখে চিৎকার শুরু করেন। তার আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে রবিনকে হাতেনাতে আটক করে। ​ ​

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান ধর্ষণচেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com