মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভারতের আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
ভারতের আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি সুখোই–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই কর্মকর্তা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাজ্যের কারবি আংলং জেলায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেয়া বার্তায় তিনি বলেন, ‘তাদের সাহস এবং দেশের প্রতি সেবা জাতি সবসময় গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এই শোকের মুহূর্তে পুরো জাতি নিহতদের পরিবারের পাশে রয়েছে।’

এর আগে, ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তার আগের বছরের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই-৩০ জেট বিধ্বস্তের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সুখোই-৩০ এমকেআই মূলত রাশিয়ার নকশা করা একটি অত্যন্ত শক্তিশালী দুই আসনের বহুমুখী যুদ্ধবিমান। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি করছে। বর্তমানে দেশটির বিমানবাহিনীতে ২৬০টিরও বেশি এ ধরনের যুদ্ধবিমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com