বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কুয়েতে বিদ্যুৎ কেন্দ্র ও পানিশোধনাগারে ইরানি হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
কুয়েতে বিদ্যুৎ কেন্দ্র ও পানিশোধনাগারে ইরানি হামলা, নিহত ১

কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে এক ভারতীয় কর্মী নিহত ও স্থাপনাটির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “কুয়েতের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানিশোধনাগারের পরিষেবা ভবনে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় কর্মী নিহত ও ভবনটির উল্লেখযোগ্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।”

হামলার পরপরই ঘটনাস্থলে টেকনিক্যাল ও জরুরি সাড়া পরিষেবার কর্মীদের পাঠানো হয় আর তারা কেন্দ্রটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, এই হামলার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কুয়েতের মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে, হামলায় পানিশোধনাগারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে বারবার ইরানি হামলার শিকার হচ্ছে কুয়েত।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়েতের আকাশে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত হয়। এসব ড্রোনের বেশ কয়েকটি একটি সামরিক শিবিরে আঘাত হানে, এতে ১০ সেনা আহত হয়। আহত এই সেনাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছে তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দিন দিন উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন-ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ইরানে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, এদের মধ্যে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও অন্তত ২১৬ শিশু রয়েছে। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

ইরানি বাহিনীগুলো ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে সেসব দেশেও হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com