শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও সৈয়দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুর হঠাৎ করে বাজারে ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর আক্রমণ শুরু করে। এতে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে এবং মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সৈয়দগাঁও এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটে।

কুকুরটির কামড়ে অন্তত ৪০ জন আহত হন বলে জানা গেছে।

আহতদের দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে এবং আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com