মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

যুক্তরাষ্ট্র ‘সহজেই’ হরমুজ প্রণালি খুলতে পারবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র খুব সহজেই ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলে দিতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা বলেছেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, অল্প আরও কিছু সময়ের মধ্যে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলতে পারি, তেল নিতে পারি এবং ভাগ্য গড়তে পারি। এটি কি বিশ্ববাসীর জন্য বিশাল তেলের প্রবাহ হবে না?

হরমুজ প্রণালি কীভাবে পুনরায় খুলে দেওয়া যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার বিভিন্ন ধরনের মত দিয়েছেন।

তিনি বলেছেন যে, পশ্চিমা দেশগুলোর উচিত এই গুরুত্বপূর্ণ নৌ-পথ দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করতে তাদের নিজেদের সামরিক শক্তি ব্যবহার করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com