সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

ইটনায় সরকারি কলেজের পুকুর দখল; অভিযোগ অস্বীকার করলেন বিএনপি সভাপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সরকারি কলেজের জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের মূল লক্ষ্য উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন ও তাঁর স্বজনরা হলেও তিনি এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

রবিবার (১২ এপ্রিল) জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, কলেজের প্রায় এক একর জমি ও পুকুর জোরপূর্বক দখল করে সেখানে সীমানা প্রাচীর, পিলার স্থাপন এবং সাইনবোর্ড টানানো হয়েছে। অভিযোগ রয়েছে, কামাল হোসেনের নেপথ্য মদদে তাঁর ভাতিজারা এই দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

 

তবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন জানান, তিনি বা তাঁর দলের কোনো নেতাকর্মী এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন। বরং একটি স্বার্থান্বেষী মহল তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কামাল হোসেনের পরিবারের বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গার একটি অংশ তাঁর ভাতিজারা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কলেজের এক ইঞ্চি জায়গাও যেন কেউ বেআইনিভাবে দখল করতে না পারে, সে বিষয়ে তিনি সজাগ রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে কামাল হোসেনের সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, ইটনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ. ছালেক, সহ-সভাপতি মেজান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার বেপারী, সাংগঠনিক সম্পাদক আলীউর মিয়া, উপজেলা জাসাসের সভাপতি ইউসুফ কবীর তোতা এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুছসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com