শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক, ওষুধ ও সরঞ্জামের সংকট রয়েছে। এতে উপজেলার প্রায় চার লাখ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সম্প্রতি কয়েকজন চিকিৎসক যোগদান করায় কিছুটা স্বস্তি ফিরেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৮০০ থেকে এক হাজার মানুষ বহির্বিভাগে সেবা নিতে আসেন। হাসপাতালটিতে ৩১ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র ১৪ জন চিকিৎসক কর্মরত আছেন। এছাড়া জনবল সংকটের কারণে কয়েকদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, “জনসংখ্যার তুলনায় হাসপাতালটির আসন সংখ্যা অত্যন্ত কম। মাত্র ৫০ শয্যার এ হাসপাতালে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। মানবিক কারণে প্রায়ই আসনসংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি রাখতে হয়। হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি।”

তিনি আরও জানান, এমপি মহোদয়কে হাসপাতালের সার্বিক সমস্যার কথা অবহিত করা হয়েছে এবং তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেন, “দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটি আকস্মিকভাবে পরিদর্শন করেছি। এখানে চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির সংকট রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ অবকাঠামোগত উন্নয়ন জরুরি। দ্রুত এসব সমস্যা সমাধানে কাজ শুরু করা হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com