শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
তাড়াইলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল এবং বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক স্থান পায়। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।

এদিন গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা, যার মধ্যে ছিল হাঁস ধরা, দড়ি টানাটানি ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com