মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান

ইউরোপে এখন মাত্র প্রায় ছয় সপ্তাহের বিমান জ্বালানির (জেট ফুয়েল) মজুদ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ-ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি)-এর প্রধান ফাতিহ বিরোল।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।

বিরোল বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে যদি তেলের সরবরাহ ব্যাহত থাকে, তাহলে দ্রুতই অনেক ফ্লাইট বাতিল হতে পারে।

তিনি আরো সতর্ক করেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় জ্বালানি সংকটগুলোর একটি হয়ে উঠতে পারে। তাই এর প্রভাব শুধুমাত্র ইউরোপ নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই পড়বে।

তিনি বলেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংকটময় অবস্থায় পৌঁছে গেছে। এটি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে।

পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়বে। এর ফলে পেট্রল, গ্যাস ও বিদ্যুতের দামও বিশ্বজুড়ে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com